সিলেটে ছাত্রলীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৬:৩৩:২৯ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টায় দিকে উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদ ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, তাদেরকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।




