সোনারগাঁও স্টিলস লিমিটেডের মিট প্রোগ্রাম অনুষ্ঠিত
‘দেশের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ খাতে সোনারগাঁও স্টিলস লিমিটেড একটি আস্থার নাম’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ১:৫৯:২১ অপরাহ্ন
সোনারগাঁও স্টিলস লিমিটেড এর উদ্যোগে সিলেট বিভাগের ৪টি জেলার (হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট সদর) ডিলার, রিটেইলার, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রিটেইলার মিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট গণপূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং মোঃ আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারগাঁও স্টিলস লিমিটেডের ডিজিএম হাফিজুর রহমান রিপন, নিউ প্রাইম আয়রন ট্রেডার্সের প্রোপ্রাইটর হাজী ওহিদ মিয়া, সুমন ব্রাদার্সের প্রোপ্রাইটর জাহাঙ্গীর আলম সানি। এছাড়াও অনুষ্ঠানে প্রায় শতাধিক পেশাজীবীসহ কোম্পানির অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রিটেইলার মিট প্রোগ্রামে সোনারগাঁও স্টিলস লিমিটেড এর সকল পণ্যের (এস এস এল -৩৪৫ এঙ্গেল, চ্যানেল, স্কয়ার বার, প্লেন বার, ফ্ল্যাট বার) পরিদর্শন ও পণ্যের ব্যবহার সম্পর্কে ধারণা, পণ্যের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ খাতে সোনারগাঁও স্টিলস লিমিটেড একটি আস্থার নাম। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত রড বাজারজাত করায় প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমান সময়ে নিরাপদ ও টেকসই নির্মাণ নিশ্চিত করতে মানসম্মত পণ্যের বিকল্প নেই। সোনারগাঁও স্টিলস লিমিটেড বিএসটিআই ও আন্তর্জাতিক মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে উন্নত প্রযুক্তির মাধ্যমে পণ্য উৎপাদন করছে, যা ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টররা সোনারগাঁও স্টিলসের পণ্যের মান, ওজনের সঠিকতা ও বাজারে গ্রহণযোগ্যতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, গ্রাহকদের কাছে মানসম্মত এঙ্গেল, চ্যানেল, স্কয়ার বার, প্লেন বার, ফ্ল্যাট বার সরবরাহ নিশ্চিত করতে সোনারগাঁও স্টিলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
উল্লেখ্য, রহিম গ্রুপ ১৯৫৮ সাল থেকে বাংলাদেশে উন্নতমানের ও যুগোপযোগী প্রযুক্তির বিভিন্ন সেকশন আইটেম বাজারজাতকরণ করে আসছে, রহিম গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান সোনারগাঁও স্টিলস লিমিটেড। -বিজ্ঞপ্তি




