গোলাপগঞ্জে মে: জে: (অব.) আজিজুর রহমান বীরোত্তম
মুক্তিযুদ্ধে অবদান রেখে এ দেশের জন্য কিছু দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ২:৩৩:০৭ অপরাহ্ন
সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোম, লন্ডন আয়োজিত শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে গোলাপগঞ্জের দক্ষিণ বাঘায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসেবা,ওষুধ এবং কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জের কৃতি সন্তান, বরেণ্য বাক্তিত্ব, তৎকালীন বিডিআর এর সাবেক মহাপরিচালক, ট্রাস্টি ও স্থায়ী ডোনার মেম্বার, কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ডোনার মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান বীরোত্তম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধে অবদান রেখে এদেশের জন্য কিছু দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। সত্যিকার অর্থে আমি যুদ্ধে রক্ত দিয়েছি, কারণ আমি আহত হয়েছিলাম। আমার আরো গর্বের বিষয় এই মুক্তিযুদ্ধে আমি প্রথম অবস্থায় সিলেটেই যুদ্ধ করেছি। তিনি বলেন, আমি আজ এখানে এসে নিজেকে সত্যিই খুব সৌভাগ্যবান মনে করছি। প্রত্যন্ত অঞ্চলে মানুষের সেবা করে যাচ্ছে লন্ডনভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান পিস হোম এবং এর কর্ণধার মিছবাহ জামাল। আজিজুর রহমান আরো বলেন, আমি চেষ্টা করব আমার তরফ থেকে, আমার পেনশনের টাকা থেকে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার, যাতে আমি এই সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করতে পারি। এছাড়াও আমি সিলেটে অবস্থিত কিডনি ফাউন্ডেশনে অত্র অঞ্চলের যারা সুবিধাবঞ্চিত রোগী যাবেন তাদেরকে বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সহ চিকিৎসাসেবা প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করতে পারি। এছাড়াও আপনাদের অবগতির জন্য বলছি প্রতি রোজা মাসে ধনী হোক আর গরিব হোক প্রত্যেক কিডনি রোগীদের আমরা সিলেট কিডনি হাসপাতালে বিনামূল্যে ডায়ালাইসিস সহ ফ্রি চিকিৎসাসেবা দিয়ে থাকি।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ জসিম উদ্দিন পিপলু, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোম এর চেয়ারম্যান মিডিয়া ব্যাক্তিত্ব মিছবাহ জামালের সভাপতিত্বে এবং ব্যাংকার জিল্লুর রহমান শিলুর পরিচালয়ায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেস ক্লাব এর সাবেক প্রেসিডেন্ট ইকবাল সিদ্দিকী, প্রতিষ্ঠাতা এনায়েত খান মহিলা কলেজ নবীগঞ্জ, সভাপতি খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদ্রাসা, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের এনায়েত খান, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ সভাপতি গণদাবী ফোরাম সিলেট বিভাগ, আবু তালেব মুরাদ জয়েন্ট সেক্রেটারি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এবং সম্পাদক দৈনিক পুণ্যভূমি, চেয়ারম্যান পলাশ ট্রাস্ট ও এমডি হোটেল পলাশ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস সেক্রেটারি ফ্রেন্ডস অব নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির শেখ ফারুক আহমেদ এবং যুক্তরাজ্য কুয়ারপার এসোসিয়েশনের প্রেসিডেন্ট বিশিষ্ট ক্রীড়াবিদ ফখরুল ইসলাম।
দোয়া পরিচালনা করেন হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের ইউকে কমিটির রিলিজিয়াস সেক্রেটারি পলাশ গ্রুপের চেয়ারম্যান শেখ ফারুক আহমেদ।
মেডিকেল চিকিৎসাসেবা প্রদান করেন হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের চিকিৎসক হৃদয় ভৌমিক, নার্স শামিম আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জহির তাহির উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শমশের সিরাজ সোহেল, অতিথি হিসাবে ছিলেন: মতিন মিয়া, ইসমাইল মিয়া, রুহন মিয়া, মাহবুব মিয়া, কেফায়েত খান এবং আব্দুল হালিম, নজরুল ইসলাম, কলিম কলিম, বাসিতুর রহমান বাসিত, ফারুক আল মাহমুদ, ইসলাম উদ্দিন, জাকির হোসেন, এম এ জামান, জাহাঙ্গীর আলম সোহেল, আবুল হাসনাত আলম, মুক্তার আলী, এনামুল হক, এবাদুর রহমান প্রমুখ।
এর আগে বাদ জুমা বায়তুল আকমল জামে মসজিদের খতিব মোহাম্মদ আলাউদ্দিন কর্তৃক দোয়া এবং পরে শিরণী বিতরণ করা হয়।
বিশেষ সহযোগিতায় ছিলেন- সাঈদুর রহমান রেনু জেপি, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোম চীফ পেট্রন ও সাবেক প্রেসিডেন্ট বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স, হারুন মিয়া সিআইপি ডিরেক্টর শাহজালাল ইসলামি বান্ক পেট্রন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোম লন্ডন। চেয়ারম্যান কুশিয়ারা গ্রুপ, আব্দুল মুহিত চৌধুরী চেয়ারপার্সন কানেকটিং কমিউনিটি ও সানরাইজ স্পেকট্রাম পিস হোম। লন্ডন আফসার হোসেন এনাম ভাইস প্রেসিডেন্ট রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ও পেট্রন সানরাইজ স্পেকট্রাম পিস হোম, লন্ডন এবং শাহজাহান আলি পেট্রন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোম লন্ডন।-বিজ্ঞপ্তি




