'পেশার প্রতি রয়েছে তার দায়বদ্ধতা'
সাংবাদিক আহমেদ শামীমের দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ১:৪৪:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নব্বইয়ের দশকে এক ঝাঁক নিবেদিতপ্রাণ সংবাদকর্মী দৈনিক সিলেটের ডাক-কে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এর নেতৃত্বে ছিলেন তৎকালীন নির্বাহী সম্পাদক মুহাম্মদ আব্দুস সাত্তার। সেই টিমের একজন হলেন সাংবাদিক আহমেদ শামীম। বিলেতে গিয়েও তিনি সাংবাদিকতা পেশা ছাড়েননি, অন্য পেশার পাশাপাশি সাপ্তাহিক বাংলা সংলাপ পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্বেও রয়েছেন তিনি। পেশার প্রতি তার দায়বদ্ধতা সকলকে অনুপ্রাণিত করে।
দৈনিক সিলেটের ডাক-এর সাবেক সাব এডিটর আহমেদ শামীমের বিশ বছর পর দেশে আগমন উপলক্ষে আয়োজিত আলোচনা ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
দৈনিক সিলেটের ডাক-এর সভাকক্ষে গতকাল শনিবার রাত ৯টায় আলোচনা সভা শুরু হয়। সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলে।
দৈনিক সিলেটের ডাক – সোনালী অতীত এর সহ-সভাপতি অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, চিফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হুমায়ুন রশীদ চৌধুরী, মোহাম্মদ বদরুদ্দোজা বদর, গোলাপগঞ্জ এমসি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভানুজ কান্তি ভট্টাচার্য্য, এডভোকেট আইনুল ইসলাম বাবলু, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, দৈনিক সিলেটের ডাক – সোনালী অতীত এর সদস্য এডিশনাল পিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট মোঃ তাজ উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, ব্যাংকার সাংবাদিক রাজু আহমদ, সাব্বির আহমদ, মুহাম্মদ লুৎফুর রহমান, নামব্রম শংকর, ছড়াকার অজিত রায় ভজন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুফি সুহেল আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম, কাউসার চৌধুরী, আনাস হাবিব কলিন্স, নুর আহমদ, এনামুল হক রেনু ও ইউনুছ চৌধুরী, সাঈদ নোমান, স্টাফ রিপোর্টার ফায়যূর রহমান, ছাদেক আহমদ আযাদ ও লবিব আহমদ, সহ-প্রচার ব্যবস্থাপক রাসেল আহমেদ আনিস। ভার্চুয়াল মাধ্যমে দৈনিক সিলেটের ডাকের সাবেক সাংবাদিক ইউএসএ থেকে জাহেদুল ইসলাম শাহজাহান, কানাডা থেকে গোপেন দেব ও যুক্তরাজ্য থেকে জামাল উদ্দিন আহমদ যোগ দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সাংবাদিক আহমেদ শামীম কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনার জবাবে আহমেদ শামীম বলেন, জীবনে দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠানে কাজ করেছি, সিলেটের ডাকে কাজ করার আনন্দ কোথাও পাইনি। নিজে এখনও সাবেক নয়, বর্তমানে সিলেটের ডাক পত্রিকার কর্মী ভাবতে ভাল লাগে।
সবশেষে দৈনিক সিলেটের ডাকের সাবেক সম্পাদক বেগম রাবেয়া খাতুন চৌধুরী ও সাবেক সিনিয়র সাব এডিটর আশিক মোহাম্মদ এর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন দৈনিক সিলেটের ডাক-এর স্টাফ রিপোর্টার হাফেজ মাওলানা ফায়যুর রাহমান।




