বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে ছহিফাগঞ্জ মাদ্রাসার শতবর্ষ উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:১৫:১৪ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ১১২ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার ২ দিনব্যাপী শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষ অনুষ্ঠানকে কেন্দ্র করে পল্লী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
দেশের বিভিন্ন জেলা থেকে এবং প্রবাস থেকে এসে অনেক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গতকাল প্রায় সহস্রাধিক প্রাক্তণ শিক্ষার্থীর উপস্থিতিতে মাদ্রাসা ক্যাম্পাস এক মহা-মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম। সকালে মাদ্রাসা ক্যাম্পাসে শতাধিক রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা নাসিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠান মালায় ছিল আলোচনা সভা, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ,শতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্মারক ‘আল-আযহার’ এর মোড়ক উন্মোচন, মরণোত্তর পদক প্রদান, স্মৃতিচারণ, ইসলামি সংগীতসহ নানান আয়োজন।
শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, সমন্বিত শিক্ষা হচ্ছে আলিয়া মাদ্রাসার শিক্ষা। তাদের কথাবার্তা শুনলে বুঝতে পারবেন তার মধ্যে পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং দ্বীনি জ্ঞান আছে। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। দুনিয়ায় সম্মানিত হবেন, ইনশাআল্লাহ পরকালেও সম্মানিত হবেন। আমরা মাদ্রাসায় পড়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হয়েছি। আল্লাহ তায়ালা দুনিয়াতে অনেক সম্মানিত করেছেন। সম্মান মানে শুধু টাকা পয়সা না, গাড়ি-বাড়ি না। শিক্ষার্থীরা যদি লেখাপড়ায় অধিক মনোযোগী হয় ; তাহলে তারা আলোকিত মানুষ হয়ে সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত করতে পারবে।
তিনি আরো বলেন, ইসলামের সোনালী যুগের পন্ডিত ও মনিষী ইবনে সিনা, ইমাম গাজ্জালীসহ মুসলিম দার্শনিকরা আমাদের পথপ্রদর্শক ছিলেন। তারা যেমন জ্ঞান-বিজ্ঞানে দক্ষ ছিলেন, তেমনি তারা ইসলামী শিক্ষায়ও পন্ডিত ছিলেন। এ কারণে ব্যক্তি ও রাষ্ট্র জীবনে শান্তির জন্য ইসলামী শিক্ষার প্রসার ঘটাতে হবে। তিনি তার বক্তব্যে একটি মফস্বল এলাকায় চমৎকার আয়োজনের মাধ্যমে শতবর্ষ উদযাপন গ্রহণ করায় আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান।
বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপক মাসুম জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহান চৌধুরী, প্রাক্তণ শিক্ষক জমির উদ্দিন আনসারী, কামালবাজার ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজামান চৌধুরী, সাবেক অধ্যক্ষ এ কে এম মনোওর আলী, লাউয়াই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, সিরাজউদ্দিন আহমদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মকব্বির আলী, কামালবাজার ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম সালেহিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. আব্দুল হান্নান, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার আব্দুল হামিদ, সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ, বিশ্বনাথ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি বসির উদ্দিন, হাছন খান, সোলেমান খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমূখ।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, ১৯৯৪ ব্যাচের প্রাক্তণ ছাত্র ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত রফি, ১৯৯৬ ব্যাচের শামছুল ইসলাম, ২০১৮ ব্যাচের আতাউর রহমান ও ২০২২ ব্যাচের হাসান আহমদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে নিসর্গ শিল্পী গোষ্ঠির সদস্যবৃন্দ।




