ওসমানী হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক পদে ডা. আজিজের পদোন্নতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৭:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক পদে ডা. আজিজুর রহমান পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে এই পদে পদোন্নতি দেয়া হয়।
সিলেট মহানগরীর কুমারপাড়ার (ঝর্নারপাড় সবুজ আ/এ- সোনাতলা) স্থায়ী বাসিন্দা ডা. আজিজুর রহমান ২০০২ সালে রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ২৪ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি ২০১৯ সালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে যোগদান করেন।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করা আজিজুর রহমান ২০১২ সালে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ডা. আজিজুর রহমান জেনারেল ল্যাপারোস্কপি ও কলোরেকটাল সার্জারী বিশেষজ্ঞ হিসেবে সিলেটে ব্যাপক পরিচিত।




