বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক হলেন সিলেটের মো. ফরহাদ সিদ্দিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩৯:৩৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ইইঝ)-এর মহাপরিচালক হয়েছেন অতিরিক্ত সচিব সিলেটের মো. ফরহাদ সিদ্দিক। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের ঘোষণা দেওয়া হয়।
মো. ফরহাদ সিদ্দিক বর্তমানে জাতীয় বেতন কমিশন- ২০২৫ এ অতিরিক্ত সচিব পদ মর্যাদায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফরহাদ সিদ্দিক বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ বিভাগ ও মন্ত্রণালয়ে দক্ষতা ও নিষ্টার সাথে কাজ করেছেন। তিনি ১৮ ব্যাচের একজন মেধাবী ও চৌকস কর্মকর্তা। তিনি শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ে কাজ করেছেন। ফরহাদ সিদ্দিক সিলেটের রায়নগর মিতালী আবাসিক এলাকার ব্যাংকার নুরুল ইসলামের প্রথম সন্তান।




