মৌলভীবাজারে নাসের রহমানসহ বিজয়ী যারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৯:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজার-১ আসনে মোট ১১৩টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। ধানের শীষ প্রতীকে নাসির উদ্দিন আহমদের প্রাপ্ত ভোট ৯৮ হাজার ২৭৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আমিনুল ইসলাম পেয়েছে ৭৮ হাজার ২১৪ ভোট।
মৌলভীবাজার-২ আসনে মোট ১০৩টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল ফলাফল ঘোষণা করা হয়েছে। ধানের শীষ প্রতীকে শওকতুল ইসলাম পেয়েছেন ৬৬ হাজার ৭০৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে ইঞ্জিনিয়ার শাহেদ আলী পেয়েছেন ৫০ হাজার ৫৯৮ ভোট।
মৌলভীবাজার-৩ আসনে মোট ১৭৫টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থী এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৭৪ হাজার ৩৬২ ভোট।
মৌলভীবাজার-৪ আসনে মোট ১৬৩টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপি প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।




