গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে এতিমদের নিয়ে চ্যারিটি ইফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪০:৪৯ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে গতকাল বৃহস্পতিবার প্রথম রমজানে এতিমদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ চ্যারিটি ইফতার মাহফিল। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার কুরআনের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয়। হোটেল কর্তৃপক্ষ, তাদের সঙ্গে একসাথে ইফতার ভাগাভাগি করে রমজানের সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের অনন্য উদাহরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্টাফ সদস্যরা ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট তাদের মানবিক উদ্যোগের পাশাপাশি রমজান মাসজুড়ে পরিচালিত বিশেষ ইফতার বাফেট অফার ও বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ অতিথিদের সামনে উপস্থাপন করে।
একই সঙ্গে হোটেলজুড়ে সম্পন্ন হওয়া নান্দনিক রমজান ডেকোরেশন বিশেষভাবে সবার দৃষ্টি আকর্ষণ করে। ঐতিহ্যবাহী ইসলামিক ডিজাইন, সৃজনশীল আলোকসজ্জা এবং শান্ত ও আধ্যাত্মিক আবহে সাজানো হয়েছে হোটেলের প্রতিটি কর্নার, যা অতিথিদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে।
গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট জানিয়েছে, রমজান মাসজুড়ে পুরো হোটেলজুড়ে থিমভিত্তিক ডেকোরেশন এবং আলোকিত পরিবেশ অতিথিদের ইফতার ও সেহরির মুহূর্তগুলোকে আরও বিশেষ ও স্মরণীয় করে তুলবে। পরিবার, কর্পোরেট ও গ্রুপ অতিথিদের জন্য বিশেষ ইফতার ও সেহরি প্যাকেজের পাশাপাশি এই অনন্য ডেকোরেশন উপভোগ করতে সকলকে আমন্ত্রণ জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। বরাবরের মতো এবারও সিলেটবাসী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিরা পরিবারসহ এই আয়োজন উপভোগ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।




