শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৫:১৪:৩৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাহে রমজানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার (১ মাচ) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে দাতা সংস্থা ইসলামিক রিলিফ (ইউএসএ) ও ওসমান কনসালটিং ইউকে এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সোশ্যাল এইড এর জেলা সমন্বয়কারী এসএ হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য-সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোশ্যাল এইড এর ডিরেক্টর ফাইনেন্স এন্ড এডমিন মো.আলী, নির্বাহী পরিচালক সোশ্যাল এইড ইঞ্জিনিয়ার বাবুল আক্তার ও উপজেলা বিএনপির আহবায়ক নূরুল আলম সিদ্দিকী।
তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১৪২০ জন সুবিধা বঞ্চিত লোকজনের মধ্যে ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ৩০ টি ডিম, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি গুড়া দুধ, ২ প্যাকেট সেমাই ও ১ কেজি খেজুর বিতরণ করা হবে।
রোববার প্রথম দিন সাড়ে ৪০০ লোকজনের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।




