সিলেটে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষ আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬, ৬:১২:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
আটককৃতরা হলেন- সুজন আহমদ(২২) ও ইপা আক্তার (১৯)।
পুলিশ জানায়, রোববার রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকাস্থ ‘হোটেল হক’ থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ২ জনকে আটক করা হয়।
মো. মনজুরুল আলম জানান, তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।




