কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৫:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে এবাদুর রহমান (২৪) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বুড়িডহর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এবাদুর রহমান ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গতরাতে বৃষ্টি হওয়াতে রোববার সকালে মাছ ধরতে যায় এবাদুর। পরে সেখানে হঠাৎ বজ্রপাত হলে সেখানে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, তার পরিবার চাচ্ছে ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে। তারা আইনি প্রক্রিয়ায় আগাচ্ছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




