সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন পেলেন সিলেটের ২ নারী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৬, ৩:২১:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য বিএনপি মনোনীত ৩৬ জন সংসদ সদস্যের মধ্যে বৃহত্তর সিলেটের ২ নারী নেতৃত্ব মনোনয়ন লাভ করেছেন। তারা হচ্ছেন- নবম জাতীয় সংসদে বিএনপি মনোনীত মহিলা এমপি হবিগঞ্জ চুনারুঘাটের শাম্মী আক্তার এবং সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী (বড়লেখা মৌলভীবাজার)।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এছাড়া জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রবীণ দায়িত্বশীল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নানের স্ত্রী অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা (ব্রিগেডিয়ার জেনারেল মরহুম জুবায়ের সিদ্দিকীর বোন)।


