ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সদস্য পদে বিজয়ী সিলেটের ফয়েজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ১২:২২:০০ অপরাহ্ন
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর দ্বি-বার্ষিক (২০২৬-২৮ইং) কার্যকরী পরিষদের নির্বাচনে সিলেট বিভাগের একমাত্র প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়েজ উদ্দিন আহমদ। তিনি মৌলভীবাজারের কুলাউড়া সুরমা ব্রিকস, সিলেট নগরীর শিবগঞ্জস্থ সুরমা অটো কেয়ার সিএনজি পাম্পের চেয়ারম্যান ও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (৯ মে) রাজধানী ঢাকার শাহবাগ মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই নির্বাচনে সারাদেশ থেকে প্রায় ১৬ শত ৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ফিরোজ হায়দার খাঁন সমর্থিত শাহজান-মুমিন পরিষদ প্যানেল থেকে সদস্য প্রার্থী হয়ে ফয়েজ উদ্দিন আহমদ সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে চমক সৃষ্টি করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালনায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য-মোঃ ফয়েজ উদ্দিন আহমেদ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি, মৌলভীবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি এবং কুলাউড়া উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সারাদেশের ভোটারদের রায়ে সিলেট বিভাগ থেকে একমাত্র প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় মোঃ ফয়েজ উদ্দিন আহমেদ সকল ভোটার ও শুভাকাঙ্খীদের প্রতি শুকরিয়া এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তার উপর অর্পিত নতুন এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।



