বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. মাহবুব আলী জহির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ৪:১৮:৩৪ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট চিকিৎসক ডামাহবুব আলী জহির। দলের সভাপতি মো. গৌছ আলী যুক্তরাজ্য সফরে গেলে ডাঃ এম. মাহবুব আলী জহিরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ডাঃ মাহবুব আলী জহির বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৭ সাল থেকে উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ২০০৯ সালে যুগ্ম আহ্বায়ক এবং বিগত আওয়ামীলীগ শাসনামলে ২০১৩ সাল থেকে অদ্যাবধি উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জিয়া সংসদ সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিনের উপরে উচ্চ ডিগ্রিধারী বিশ্বনাথের এই চিকিৎসক রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। তিনি বিশ্বনাথ উপজেলা সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, দল ও জনগণের প্রত্যাশা পূরণে তিনি সততা নিষ্ঠা ও ঐক্যের মাধ্যমে কাজ করে যাবেন।
তিনি দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বনাথ ওসমানীনগরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক সংসদ সদস্য জননন্দিত নেত্রী তাহসিনা রুশদির লুনার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।




