সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে গেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬, ৯:৩৯:৫১ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গত বৃহস্পতিবার সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে গেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। দলীয় ও ব্যক্তিগত কর্মসূচিতে অংশ নিতেই তার এই সফর বলে জানা গেছে।
বৃহস্পতিবার(১৪ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরকালে তিনি যুক্তরাজ্যে বসবাসরত নিজ পরিবার – পরিজন,প্রবাসী বিশ্বনাথবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সংক্ষিপ্ত সফর শেষে তিনি দেশে ফেরার কথা রয়েছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।




