গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৬, ৪:০৮:২৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ব্যাক্তির নাম জাহিদুল ইসলাম এমরান (৩৫) ও নিহত স্ত্রীর নাম ফাহমিদা বেগম মোহনা (২৫)। তাদের আবির আহমদ নামের ৪বছরের একটি পুত্র সন্তানও রয়েছে বলে জানা যায়।
জানা যায়, শনিবার বিকেলে এমরানের স্ত্রী মোহনার সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উত্তেজিত হয়ে এমরান ঘরে থাকা লোহার খন্তা দিয়ে আঘাত মোহনার মাথায় আঘাত করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে মারা যায়। এ ঘটনার পর ঘাতক স্বামী এমরান তাৎক্ষণিক পালিয়ে যায়।
তবে পরিবারের কেউ হত্যার বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, আমরা স্থানীয় ও পরিবারকে জিজ্ঞেস করে জানতে পেরেছি জাহিদুল ইসলাম এমরান কিছুটা মানসিক রোগী। ঘটনার পর সে পালিয়ে গেছে।ঘটনার সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএহি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ প্রেরণ করেছে।




