আহবায়ক মাহমুদ রাজা চৌধুরী, সদস্য সচিব আব্দুল মুকিত অপি
সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৬, ২:২৩:০৩ অপরাহ্ন
সিলেটে সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, দেশীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে সাংস্কৃতিক ঐক্য পরিষদ, সিলেট । সম্প্রতি নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাবেক সাধারণ সম্পাদক,কবি ও গবেষক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এবং সদস্য সচিব করা হয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ন সম্পাদক, এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপিকে।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন- কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কবি ও সংগঠক সাজন আহমদ সাজু, কবি জগলুল হক, লেখক বাপ্পু দত্ত, কবি মাজহারুল ইসলাম মেনন, সংস্কৃতিকর্মী নাহিদ আহমদ, সংগঠক জুবায়ের আহমদ,কবি শফিকুল ইসলাম সোহাগ, প্রকাশক জসিম উদ্দিন, সংস্কৃতিকর্মী আল আমিন, তোফাজ্জল হক সুমন, লেখক ও সাংবাদিক আব্দুল আউয়াল মিসবাহ, কবি কাওসার আরা বিথী,কবি মুন্নী আক্তার, কবি সুফিয়া জমির ডেইজী, কবি রিপন মিয়া, কবি সালমা আলী, কবি শাহজাহান মিয়া, কবি সুয়েজ আহমদ, সংগীত শিল্পী কয়েস আহমদ, কবি সাজ্জাদ আহমদ সাজু,কবি মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি সুফি আকবর ,সংস্কৃতিকর্মী এনামুল হক এনাম,নাট্য অভিনেতা কামাল আহমদ।
সভায় বক্তারা বলেন, সিলেটের সাহিত্য সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং দেশীয় সংস্কৃতির বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণের এখনই উপযুক্ত সময়। লেখক, কবি, গীতিকার, সংগীত শিল্পী, নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী ও বাচিকশিল্পীদের সমন্বয়ে গঠিত এই প্লাটফর্ম সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় জানানো হয়, সাংস্কৃতিক ঐক্য পরিষদ আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলা এবং বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন বাস্তবায়নে কাজ করবে সংগঠনটি।
কবি ও সংগঠক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিরা সংগঠনটির এগিয়ে চলায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। বিজ্ঞপ্তি



