লর্ড মেয়র আব্দুল কাদির ও ডেপুটি মেয়র সৈয়দা লাভলি চৌধুরীকে জিএসসির অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৮:২৫:৩৯ অপরাহ্ন
যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি। পোর্টসমাউথ সিটি কাউন্সিলের কাউন্সিলর আব্দুল কাদির ‘লর্ড মেয়র’ এবং রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর সৈয়দা লাভলি চৌধুরী ‘ডেপুটি মেয়র’ নির্বাচিত হয়েছেন।
তাঁদের এই সাফল্যে নবনির্বাচিত লর্ড মেয়র ও ডেপুটি মেয়রকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গ্রেটার সিলেট ডেভলপমেন্ট কাউন্সিল (জিএসসি) সাউথ ইস্ট রিজিওন।
লর্ড মেয়র আব্দুল কাদির জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি এবং ডেপুটি মেয়র সৈয়দা লাভলি চৌধুরী জিএসসির কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা।
এক যৌথ বিবৃতিতে জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবীর, সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ এবং ট্রেজারার মো. আবুল মিয়া নবনির্বাচিত লর্ড মেয়র ও ডেপুটি মেয়রের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। নেতৃবৃন্দ বলেন- নবনির্বাচিত এই দুই শীর্ষ জনপ্রতিনিধি ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও মর্যাদা বহুগুণ উজ্জ্বল করেছেন। তাদের এই অর্জন আমাদের পুরো কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের।
জিএসসি নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, কর্মদক্ষতা ও সততার মাধ্যমে কাউন্সিলরদ্বয় নিজ নিজ কাউন্সিলে কাজের গতিশীলতা আরও বৃদ্ধি করবেন। তাদের এই যুগান্তকারী নেতৃত্ব স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সার্বিক উন্নয়নে ও অধিকার আদায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাদের এই ঐতিহাসিক সাফল্য ব্রিটেনের মূলধারার রাজনীতিতে নতুন প্রজন্মকে আরও বেশি অনুপ্রাণিত করবে।- প্রেস বিজ্ঞপ্তি




