এমসি কলেজে পরিসংখ্যান বিভাগের ‘স্ট্যাটিস্টা’র নতুন কমিটি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪২:০৩ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের পরিসংখ্যান বিভাগের সংগঠন ‘স্ট্যাটিস্টা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসিন আলীকে সভাপতি ও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুভাষ দাসকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সপ্নীল ব্রক্ষ্ম, মো. রিফাত আহমদ, রিজওয়ান আহমদ অভি ও স্বাগতা চৌধুরী। দিলরুবা ইয়াসমিন রিয়াকে সহসাধারণ সম্পাদক, ফারিজা আক্তার স্মৃতিকে সাংগঠনিক সম্পাদক এবং মিথীলা তালুকদারকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া ক্রীড়া সম্পাদক শিহাব আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পাভেল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক (মহিলা) ফারহানা জামাল বিথী, সাংস্কৃতিক সম্পাদক দৃষ্টি তালুকদার দোলা, সহসাংস্কৃতিক সম্পাদক মো. শাইখুল ইসলাম সিজান, কোষাধ্যক্ষ অর্ক সারথী দাস, সহকোষাধ্যক্ষ জায়ারা আফরিন চৌধুরী, প্রচার সম্পাদক দেবব্রত দাস দীপ্ত এবং সহপ্রচার সম্পাদক উতুল দাসকে মনোনীত করা হয়েছে।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অর্ঘ্য পুরকায়স্থ, ইসমত আরা ইমা, জীবন দাস পার্থ, সৌমিক দেব, রাহাত আহমেদ, মুয়াজ খান, মো. জামিম আহমেদ, মৃত্তিকা ভট্টাচার্য, আহনাফ আবিদ ও সামিয়া জাহান।
নতুন কমিটি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



