বালাগঞ্জে বৃক্ষরোপণ : অপরাধীদের কঠিন বার্তা দিলেন এমপি মালিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৬, ১১:২২:৫৯ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে মো. জিল্লুর রহমান জিলু : সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক বলেছেন, আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কোনো রকমের অপরাধীদের অপরাধ করতে দেওয়া হবে না। অপরাধীদের সংশোধন হয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, অপরাধ ছেড়ে দিন, অন্যথায় এলাকা ছাড়ুন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা মোতাবেক সারাদেশে ২৫কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে তিনি আজ শুক্রবার (০৫ জুন) বিকাল ৩টায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কলুমা গ্রামে সিলেট বিএডিসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি স্থানীয় মোরারবাজার-জনকল্যাণ সড়ক প্রশস্তকরণ এবং কলমপুর পর্যন্ত নতুন সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী রোটারিয়ান সাহিদুল হক সোহেল। এসময় স্থানীয় কলুমা গ্রামের হাওরপাড়ে সদ্য পাকাকৃত সড়কে ৩শ ১০টি কৃষ্ণচূঁড়া গাছের চারা রোপণ করা হয়।
দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু ও যুবদল নেতা বুরহান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সিলেটের বিএডিসি (সেচ)’র উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ আখতার হোসেন টুটুল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, বিএনপি নেতা মো. বাবরু মিয়া মেম্বার, ইয়াওর আলী, মিজানুর রহমান মির্জা, ইতালির নেপলি বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান বেগ, আরব আমিরাতের আজমান বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম হেলাল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মিজানুর রহমান মিজান, সিলেট জেলা ছাত্রদলের সদস্য নাসির আহমদ, মুছলেখ আহমদ, বিএনপি অজুদ মিয়া, রুনু মিয়াসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।



