মাওলানা আব্দুল জব্বারের ইন্তেকাল, প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৬, ২:০০:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতি ও ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় মন্ত্রী বলেন, “মাওলানা আব্দুল জব্বার ছিলেন একজন অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। মাদ্রাসা শিক্ষায় এ তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই চলে যাওয়া দেশের এবং সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, পরিবারটি যেন এই কঠিন সময়ে শোক কাটিয়ে ওঠার শক্তি লাভ করে।



