মির্জা রুস্তুম বেগের মৃত্যুতে জিএসসি কেন্দ্রীয় ও সাউথ ইস্ট রিজিওনের শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৬, ৯:৪৮:৫৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মির্জা আসহাব বেগের ভাই মির্জা রুস্তুম বেগের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি এবং সাউথ ইস্ট রিজিওন। গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জিএসসির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেছেন- জিএসসি কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন সালেহ আহমদ, সাধারণ সম্পাদক মো. ফিরুজ খান, ট্রেজারার আরজু মিয়া এমবিই, সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবির, সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ এবং ট্রেজারার মোঃ আবুল মিয়া।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মির্জা রুস্তুম বেগের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। প্রবাসে ও দেশে সমাজকল্যাণে নিয়োজিত জিএসসি পরিবার এই দুঃসময়ে শোকাহত পরিবারের পাশে রয়েছে। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমকে জান্নাতবাসী করেন এবং পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি দান করেন।




