জোসেফাইট ফাউন্ডেশনের সঙ্গে কফি মিট
‘আলোক বসতি’তে ক্যান্সার চিকিৎসায় নতুন আশার উদ্যোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৬, ৯:২২:৩২ অপরাহ্ন
বাংলাদেশের প্রথম সমন্বিত ক্যান্সার কেয়ার ভিলেজ ‘আলোক বসতি’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে জোসেফাইট ফাউন্ডেশনের সদস্যদের সঙ্গে এক বিশেষ ‘কফি মিট’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে BANCAT-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব ‘আলোক বসতি’র লক্ষ্য, পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন। তিনি এই মানবিক উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে ‘Buy a Brick’ ও ‘Dedicate a Bed’ ক্যাম্পেইনের বিষয়েও আলোচনা করেন।
আয়োজনে রেনাটার CEO কায়সার কবির, কামরান বকর, নাভেদ মাহবুব, কে. রাশেদ মাকসুদ, ওয়াকার চৌধুরী, শেহজাদ মুনিম, ড. ইমরান রহমান, BRAC University-এর বোর্ড সদস্য, Shanta Life-এর CEO নাফিস আখতার আহমেদ, Rangs Group-এর CEO আহমেদ শাহরিয়ার আনোয়ার, Rancon Holdings-এর Divisional Director মাশিদ রহমান, MTB-এর Group Chief Legal Officer শাফায়াত উল্লাহ, Confidence Group-এর CHRO মো. তারিকুল ইসলাম, জিশান হাসিবসহ জোসেফাইট কমিউনিটির বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘আলোক বসতি’র প্রতি উপস্থিত অতিথিদের উষ্ণ সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি পাওয়া যায়। আয়োজকরা জানান, ক্যান্সার রোগীদের জন্য সমন্বিত চিকিৎসা, সেবা ও সহায়তার একটি মানবিক ও টেকসই ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
জোসেফাইট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফারজাদ আহমেদসহ অনুষ্ঠানে অংশ নেওয়া সবাইকে এই মহৎ উদ্যোগে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।



