শহীদ বাবুল আহমদ রাহীর মৃত্যুবার্ষিকীতে এমসি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০:৫৯ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের প্রাক্তন নেতা শহীদ বাবুল আহমদ রাহীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার এমসি কলেজ ছাত্রদলের উদ্যোগে বাদ যোহর কলেজ ক্যাম্পাস মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, গণিত বিভাগের প্রফেসর ড. কামরান হোসেন চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শামীম মিয়া।
এমসি কলেজ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল খালিক আনসারী দোয়া পরিচালনা করেন।
উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসেন সাহিদ, সহ-সভাপতি জাকির চৌধুরী, মিনহাজ রাহী, হাবিবুর রহমান হাবিব, আমিনুল রহমান ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন সাকেল, মাছুম আহমদ, ছিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসাইন জাকির, আশরাফ হোসেন সোহেল, রাফিকুল ইসলাম সাকিব, সজিব পাল, আব্দুস সামাদ সোহেল, দপ্তর সম্পাদক আব্দুস শাকিব, শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য শিমুল আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ আহমদ আবির, নুরুল আমবিয়াসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল নেতা বাবুল আহমদ রাহীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।



