গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৮:৪১:৩৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টায় শাহজাহান এস্টেটেস্থ প্রেসক্লাব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান, সহ-সভাপতি বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক ওলিউর রহমান তামিম, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক তামিম আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান ও আব্দুল জলিল।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রেসক্লাবের ব্যাংক হিসাব সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই তিনজনের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া প্রেসক্লাবের নামে পরিচালিত পূর্ববর্তী সব ফেসবুক পেজ বন্ধ করে নতুন একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু ও পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান নভেম্বরের শেষ দিকে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।


