দানবীর ড. রাগীব আলীর অভিনন্দন
সনাৎ জয়সুরিয়া ক্রিকেট ফাউন্ডেশনকে হারিয়ে রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির বিশাল জয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯:৩৫ অপরাহ্ন
ডাক ডেস্ক: শ্রীলংঙ্কার গ্রেট ক্রিকেট স্টেপস্ একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে সনাৎ জয়সুরিয়া ক্রিকেট ফাউন্ডেশনকে বিশাল ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি।
মঙ্গলবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত খেলায় সনাৎ জয়সুরিয়া ক্রিকেট ফাউন্ডেশনকে ৯ উইকেটে হারিয়ে দাপুটে জয় পায় রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি।
রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির এই জয়ে একাডেমির সকল খেলোয়াড় এবং টীম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন দানবীর ড. রাগীব আলী।




