সিলেটে ৬ জুয়াড়ি আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ৭:০৯:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে পুলিশের অভিযানে ৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচার মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. জাবেদ আহমদ মামুন(৩১), একই এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে মো. সিরাজ মিয়া(৫১), ওয়াহাব উল্লাহর ছেলে মো. কবির মিয়া(৩০), চৌকিদেখীর খোকন আহমদের ছেলে মুনিম আহমদ রাজু (৩৫), আখরাগলির আজিমুল আলীর ছেলে ফয়সল আহমদ(৩৫), খাসদবীরের আব্দুল মজিদের ছেলে মো. রিপন(৩৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী আখরাগলিস্থ মাওলানার কলোনীর ভিতরে অভিযান পরিচালনা করে ৬ জন জুয়াড়িকে আটক করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের আদালতে সোপর্দ হয়েছে।




