প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
নগরীতে ব্যাটারি চালিত যান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ১২ দফা দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ১:০৭:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেছেন রিকশা-ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার নেতৃবৃন্দ। সোমবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির আহবায়ক মাসরুখ জলিল বলেন, ব্যাটারি চালিত রিকশা একটি জৈব জ্বালানিবিহীন পরবিশেবান্ধব বাহন। শুধু সিলেট মহানগরীতেই ৩০ হাজার শ্রমিক এর সাথে জড়িত। ছাত্র-জনতার আন্দোলনে রিক্সাগুলো এম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। আন্দোলনকারীদরে সহায়তা করতে গিয়ে শহীদ হয়েছেনে ২৪ জন রিক্সা চালক। আধুনিক প্রযুক্তির কারণে ওই রিক্সা প্যাডেলের পরিবর্তে ব্যাটারি দিয়ে চালিত হওয়ায় এর বিরুদ্ধে অপপ্রচার চলছে। ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের উচ্ছদে করে রুটি-রুজি বন্ধে ব্যস্ত সিলেটের প্রশাসন। এই হটকারী সিদ্ধান্ত প্রত্যাহারসহ ১২ দফা দাবি তুলে ধরেন তিনি। সেই সাথে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে শ্রমিক সমাবেশের কথা জানান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কমরডে আব্দুল্লাহ ক্বাফি রতনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
তাদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদশে প্রত্যাহার করে আটককৃত যানবাহন ফিরিয়ে দেয়া এবং যে সকল গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তা পুনরায় সংযোগ দেয়া, বিআরটিএ কর্তৃক নীতিমালা প্রণয়ন, যানবাহনের লাইেসেন্স ও চালকদের লাইসেন্স প্রদান সম্পন্ন না হওয়া পর্যন্ত নগরীর গলি ও প্রয়োজনীয় সড়কে চলাচল করতে দেয়া, যৌক্তিক ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা প্রণয়ন করতে সকল অংশীজনের সমন্বয়ে কমিটি গঠন, জরিপের মাধ্যমে এলাকাভিত্তিক অটোরিক্সার সংখ্যা ও মালিকানা নির্ধারণ, শ্রমিক নেতা আবু জাফরসহ গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি ও মামলা প্রত্যাহার, সড়ক উপযোগী মডেল সকলের জন্য উন্মুক্ত করে বাহনসমূহের আধুনিকায়ন, ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন-চাঁদাবাজি পুনরায় ফিরে না আসে তার জন্য কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা, ব্যটারি চালিত যানবাহন গ্যারেজের ট্রেড লাইসেন্স প্রদান, রিক্সা-ভ্যান ইজিবাইক ও সাইকেলের জন্য পর্যায়ক্রমে সকল সড়কে সার্ভিস লেন নির্মাণ, জীবিকা সুরক্ষায় শ্রম সংস্কার কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন, রিক্সা-ভ্যান-ইজবিাইক শ্রমকিদের মানুষ হিসেবে নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, চা শ্রমিক ট্রেড ইউনিয়নের সংগঠক মনীষা ওয়াহিদ প্রমুখ।




