সিলেটে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় আটক ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৬:২৭:৪০ অপরাহ্ন
সিলেটে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মেনিখলার শমসের মিয়ার কলোনীর মৃত আব্দুল জলিলের ছেলে রাসেল মিয়া (২৫), খোজারখলার খলিল মিয়ার কলোনীর খোকন আহমদের ছেলে মনির আহমদ (২২), ভার্থখলার আকল আলীর ছেলে মো. শুক্কুর আলী (৩৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন রেলগেইট নির্মাণাধীন সেনাবাহিনী মার্কেটের সামনে ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় তিনজনকে আটক করা হয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




