বিশ্বনাথের আলীয়া মাদ্রাসার ঘটনায় অধ্যক্ষ নোমানসহ ১৭ জন কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:২৫:৪৭ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নোমান আহমদসহ ১৭ অভিযুক্তকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
গতকাল সোমবার সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত বিশ্বনাথের একটি দ্রুত বিচার মামলায় এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে প্রেরিত অভিযুক্তরা হলেন- বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইছহাক আহমদের পুত্র ও মাদ্রাসার অধ্যক্ষ মো. নুমান আহমদ (৪৭), অধ্যক্ষের ভাই নাঈম উদ্দিন সাহান (৫০), বিশ্বনাথ পৌর বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ (৬০), বিশ্বনাথের মৃত হাবিবুর রহমান ওরফে শুনু মিয়ার পুত্র মো. মিজানুর রহমান (২৫), মৃত শফিক আলীর পুত্র ইসলাম উদ্দিন (২৭), মানিক মিয়ার পুত্র মো. আওয়াল হোসেন পারভেজ (২৭), শেখ মো. কলমদর আলীর পুত্র শেখ মো. হুসাইন আহমদ (২৬), ফারুক মিয়ার পুত্র আব্দুল্লাহ আল মাছুম (২৩), মৃত আব্দুল খালিকের পুত্র মো. জিলা মিয়া (৫২), মৃত লয়লু মিয়ার পুত্র মো. সায়েফ আহমদ শায়েক (৪৯), মখলিছ মিয়ার পুত্র মো. মাসুম মিয়া (২৯), মো. হাবিবুর রহমান ওরফে নুনু মিয়ার পুত্র মো. মিনহাজুর রহমান (২৪), মানিক মিয়ার পুত্র ইমদাদুল হক সায়েম মিয়া (৩০), মুতলিব মিয়ার পুত্র আব্দুস সুফান ওরফে ফরিদ মিয়া (৩৪), মো. তাজউদ্দিনের পুত্র মো. কামাল উদ্দিন (২৬), মো. ওয়ারিছ উদ্দিনের পুত্র নিয়াস উদ্দিন (২৯)। আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




