সিলেটের শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত সজল গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৪১:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর জেল রোড এলাকা থেকে কামরান আহমদ সজল (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি গ্রেফতার সজল ‘শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত’। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সজলের বাড়ি নগরের শিবগঞ্জে। তিনি ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন, বিস্ফোরক উপাদানাবলী আইন,নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা সহ বিশটি মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।




