বাংলাদেশ বেতারের অতিরিক্ত- মহাপরিচালক পদে সুনামগঞ্জের শরীফুল কাদের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ২:২৭:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশ বেতারের অতিরিক্ত- মহাপরিচালক (চলতি দায়িত্ব) (গ্রেড-২) পদে সুনামগঞ্জের ধর্মপাশার মুহাম্মদ শরীফুল কাদেরকে পদোন্নতি প্রদান করা হয়েছে। এর আগে তিনি বেতারের উপ-মহাপরিচালক (বার্তা) (গ্রেড-৩) পদে ছিলেন।
গত রোববার (২৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বেতার -১ শাখার উপসচিব মো. আওলাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, মুহাম্মদ শরীফুল কাদের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দুধবহর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা ডা. শামসুল আবেদীন ছিলেন পশু সম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ।




