'সকলের ঐক্যবদ্ধ অবস্থানে অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়ন সম্ভব'- এমপি এরমান আহমদ চৌধুরী
বিয়ানীবাজার প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ঘিরে সবধরনের মানুষের মিলনমেলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৬, ৭:৫৯:১৩ অপরাহ্ন
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ নানা পেশাজীবী মানুষের মিলন মেলায় পরিণত হয়। গত শনিবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া উপেক্ষা স্থানীয় কাকরভিলা রিসোর্টে এ মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এড. এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একতাই বল। সকলের ঐক্যবদ্ধ অবস্থানে এ উপজেলার অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়ন করা সম্ভব হবে। সাংবাদিক কিংবা রাজনৈতিক দলের সহাবস্থান ও ঐক্যের মাধ্যমে আমরা একটি উন্নত অঞ্চল প্রতিষ্ঠিত করতে পারবো।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকায় একটি সেতু নির্মাণের প্রস্তাবনা আমরা পাঠিয়েছি। অচিরেই এটি বাস্তবায়ন হবে। একইভাবে বিয়ানীবাজারের করতি খালের উপর ফুলমলিক-ঘাঘুয়া এলাকার আরেকটি সেতু নির্মাণ করা হবে। এ সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলরা কাজ করছেন।
বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (দৈনিক নয়া দিগন্ত) তোফায়েল আহমদ ও কোষাধ্যক্ষ (দৈনিক কালবেলা ও দৈনিক সিলেটের ডাক) শহিদুল ইসলাম সাজুর যৌথ সঞ্চালনায় সংবর্তিত অতিথি ছিলেন ফ্রান্সের মানববাদী সংগঠন ‘আইসা’র প্রেসিডেস্ট ওয়াদুল্লাহ কয়েছ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিব মজুমদার, জেলা বিএনপি’র সহসভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, পরিদর্শক তদন্ত ছবেদ আলী, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এড. সাঈদ আমহ শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মোস্তফা উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজারের সভাপতি এড. আমান উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন খান, উপজেলা বিএনপি’র সহসভাপতি আব্দুস সবুর উদ্দিন, সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও মিসবা উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক রুকন উদ্দিন, পৌর জামায়াতের আমির জমির উদ্দিন ও এনটিভি ইউরোপের স্টাফ রির্পোটার আলতাফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি সাংসদ এমরান আহমদ চৌধুরী আরো বলেন, সকল দল মতের উর্ধ্বে উঠে প্রেস ক্লাবের ব্যতিক্রম এ অনুষ্ঠান রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, শিক্ষকসহ সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়েছে। আমরা সবাই মিলে এরকম সৌহার্দ পূর্ণ আয়োজনে আরো সম্পৃক্ত হতে চাই। তিনি বলেন, সংসদে আমার জীবনের প্রথম বক্তব্যে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের গ্যাস সংযোগের দাবি উত্থাপন করেছি। আমাদের এ দাবি বাস্তবায়নে কাজ করে যাবো। তিনি দুই উপজেলার যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এম এ মান্নান ও ফরিদ আল মামুন, বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুকন উদ্দিন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই আলী আজরফ জাবুর, গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি মাহমুদুর রহমান দিলাওয়ার, হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের সভাপতি মাওলানা মো. আখতারুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর এনাম উদ্দিন ও আব্দুর রহমান আফজল, তথ্যসেবা কর্মকর্তা শিউলি বেগম, বিয়ানীবাজার থানার এসআই মহি উদ্দিন, বিএনপি নেতা মো. কামরুজ্জামান, হারুনুর রশীদ, পঙ্কজ কুমার চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক এনামুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তোফায়েল হাসান ত্বোহা, প্রবাসী সমাজকর্মী অলিউর রহমান, প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হামিদ ও সাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান করিম খোকন ও তাজবীর আহমদ ছাইম, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, সাংবাদিক মহসিন রনি, এসআর শহিদ, জয়নুল ইসলাম, কাজী ফাহিম আহমেদ, মোকাব্বির হোসেন, মো. জয়নুল ইসলাম, শাকির আহমদ, আব্দুর রহমান আল মাহবুব, আব্দুল্লাহ আল মাহফুজ, শহীদুল ইসলাম, তাহের আহমদ, হাসান মাহমুদ, আবু ফাহিম ইমন, সাহেদুল আলম, আলমাছ উদ্দিন, আখতার হোসেন প্রমুখ।
বিয়ানীবাজার প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী রাত ১০টায় শেষ হয় রেফেল ড্র এর পুরস্কার বিতরণ, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সাথে প্রধান ও বিশেষ অতিথির ফটোসেশনের মাধ্যমে।



