উন্নয়নের জন্য যখন যেখানে যে বরাদ্দ আসবে, যথাযথভাবে যেন প্রয়োগ হয়- তাহসিনা রুশদীর এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ১০:০৯:০৭ অপরাহ্ন
বিশ্বনাথ থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট – ২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথ – ওসমানীনগর সংসদীয় আসনের রাস্তাঘাট অবহেলিত। সংস্কার সবাই চায়, এটা আমারও নির্বাচনের সময় দেয়া অগ্রাধিকার অঙ্গীকার ছিল। একসাথে সব করা যায়না ক্রমান্বয়ে সব করবো। তবে উন্নয়নের জন্য যখন যেখানে যে বরাদ্দ আসবে যথাযথ ভাবে যেনো প্রয়োগ হয়, কেউ যেনো উন্নয়ন বরাদ্দ থেকে কোন অর্থ আত্মসাৎ করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আজ যারা ত্রাণ পায়নি আগামীতে তাদেরকে দিতে হবে কেউ যেনো বারবার না পায়, সেদিকেও খেয়াল রাখতে হবে । এদেশ আমাদের সকলের, সবাইকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
তিনি আজ সোমবার (২৫ মে ) দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিলেট – ২ আসনের ইতিহাসে ১ম নির্বাচিত নারী সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর লুনা আরো বলেন, অপপ্রচার করে উন্নয়ন যেনো কেউ বাধাগ্রস্ত করতে না পারে সবাইকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সুনির্দিষ্ট কোন অনিয়ম হলে কর্তৃপক্ষ কে জানাবেন এবং আমাকেও জানাবেন। আমি দ্রুত ব্যবস্থা নেব।
খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মোঃ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর লুনা, গত নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য খাজাঞ্চী ইউনিয়নের জনসাধারণ সহ নেতা কর্মীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা ইলিয়াস মিয়া।ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুশ শহিদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্যের একান্ত সহকারী মোঃ ময়নুল হক, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মামুন, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, অর্থ সম্পাদক সফিক মিয়া (মেম্বার), উপজেলা মহিলা দলের বিলকিছ বেগম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ সবুজ। বিএনপি নেতা সফিক মিয়া, সুলতান মিয়া, আব্দুল হাছিব, খায়রুল ইসলাম কবির, , দিলোয়ার হোসেন, শাহজাহান সজিব, শিহাব উদ্দিন, যুবদল নেতা সৈয়দুর রহমান, জমির হোসেন, আনোয়ার হোসেন, হেলাল আহমদ, নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম আকবর, ছাত্রদল নেতা মোহাম্মদ আলী সালমান, আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় তিনশত জন হতদরিদ্রের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।




