সিলেটে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ৯:৩৪:২৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে সিলেট অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে দৈনিক মতপ্রকাশের সিলেটের নিজস্ব প্রতিবেদক নাহিম মিয়ার সঞ্চালনায় এবং সাংবাদিক আশরাফুল ইসলামের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মাওলানা জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক গোলজার আহমদ হেলাল, দৈনিক ইনফো বাংলার সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবীব আহমদ, ন্যাশনাল ওলামা এলায়েন্সের যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেল সম্পাদক ছালিম আহমদ খান, আইন সহায়তা ফাউন্ডেশন (আসক) সিলেটের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আজীজ, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব আল মারুফ, সময়ের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক সাদি, দৈনিক মতপ্রকাশ পাঠক ফোরাম সিলেটের সদস্য হোসাইন আহমদ, রাতুল, মোরাদ, প্রণয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা দৈনিক মতপ্রকাশের দীর্ঘ ১৩ বছরের সফল পথচলার ভূয়সী প্রশংসা করেন। তারা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরতে পত্রিকাটির ভূমিকার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
অনুষ্ঠান শেষে দৈনিক মতপ্রকাশের উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা ও সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



