বালাগঞ্জের পূর্ব গৌরীপুরে গুণীজন সমাবেশ ও সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৬, ১০:১৭:৪৪ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, যারা শিক্ষা ও সমাজ উন্নয়ন, মানবসেবা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করেন তারাই গুণীজন। গুণীজনদের যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে সমাজে ইতিবাচক মূল্যবোধ জাগ্রত হয় এবং নতুন প্রজন্ম আলোকিত মানুষদের আদর্শ অনুসরণে উৎসাহী হয়। তাই গুণীজনদের যথাযথ সম্মান জানাতে হবে অন্যথায় সমাজে গুণীজনের জন্ম হবে না।
আজ শনিবার (২০ জুন) সকালে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর লতিফিয়া সমাজসেবা পরিষদের উদ্যোগে গুণীজন সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার।
পরিষদের সাধারণ সম্পাদক শেখ বদরুল আলম ও অর্থ সম্পাদক এস.এম মনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, মাদারবাজার এফ.ইউ সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ ড. মুফতী সৈয়দ শহীদ আহমদ বোগদাদী। সংবর্ধিত গুণীজনদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, মাওলানা শেখ আব্দুল মুকিত, মাওলানা কুহিনূর উদ্দিন চৌধুরী, মাওলানা আশিকুর রহমান, মো. আতাউর রহমান, মির্জা আব্দুল হক জালালাবাদী, দেলোয়ার আল হোসাইন, ডা. মির্জা আবু নাসের এম রাহেল, ডা. আব্দুল আলিম, সৈয়দ শরীফ আহমদ, কবি মীম হোসাইন, শেখ জুয়েল রানা এবং ইয়াসির খান শায়ের। অন্যদের বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি ডা. জিল্লুল হক, রুহুল আমীন, হাফিজ আক্তার হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শেখ রেদওয়ান হোসেন হেলাল, প্রচার সম্পাদক সালাহ উদ্দিন, সহ প্রচার সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনজুর হোসেন, দাতা সদস্য শেখ মোস্তাফিজুর রহমান ইকবাল, অফিস সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য মির্জা কামরুল ইসলাম হিরক, মোহাম্মদ আল আমিন, হাফিজ জুবেল আহমদ, হাফিজ দেলোয়ার হোসেন, হাফিজ জইন উদ্দিন, মাসুম আহমদ, মাওলানা নূরুন নবী তাহের, মাওলানা সুজন আহমদ, হাফিজ মির্জা মিসবাহ প্রমুখ।




