শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন তাহসিনা রুশদীর লুনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪:৫৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সিলেট-০২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এমপি।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কমিটিতে সভাপতি হয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া (কুমিল্লা-২)।
অন্য সদস্যরা হলেন- সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, ববি হাজ্জাজ (ঢাকা-১৩), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), মো. সেলিমুজ্জামান মোল্লা (গোপালগঞ্জ-১), মো. জাহাঙ্গীর আলী মিয়া (মাদারীপুর-২), বীথিকা বিনতে হোসাইন (মহিলা আসন-২৪), মো. মুজিবুর রহমান (রাজশাহী-১) এবং আতিকুর রহমান মুজাহিদ (কুড়িগ্রাম-২)।



