সিলেট সরকারি কলেজ সড়কে গাছ ভেঙ্গে পড়ে যানজট সৃষ্টি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ৮:২২:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট-তামাবিল সড়কের সিলেট সরকারি কলেজের সামনে রাস্তায় গাছ ভেঙ্গে পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে গাছ ভেঙ্গে রাস্তায় পড়লে এই দুর্ভোগের সৃষ্টি হয়।
একদিকে বৃষ্টি আর অন্যদিকে রাস্তায় গাছ। যার ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচল করা যাত্রী ও শিক্ষার্থীরা। পরে এর সিলেট সিটি করপোরেশনের লোকজন গিয়ে রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। প্রায় ৩ ঘণ্টা পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মুজিবুর রহমান জানান, আমরা এটা জেনে সিটি করপোরেশনকে জানালে তারা গিয়ে রাস্তা থেকে ড়াছ সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।




