শান্তিগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৫:৩৪:৫৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের কুমড়িআইল গ্রামে বিষপানে নাজমুল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের শামসুল হকের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে নাজমুল হক বিষপান করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ভোর রাতে সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আজ (০৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা মরদেহসহ শান্তিগঞ্জ থানায় উপস্থিত হলে থানার এসআই (নি:) নোবেল সরকার মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন চলছে।
এব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমত্যু মামলা করা হবে।




