সাদাপাথরবাহী ১৩০ ট্রাক জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ২:৫২:৪০ অপরাহ্ন
সিলেটে সাদাপাথরবাহী ১৩০ টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে। আর বৃহস্পতিবার সাদাপাথরবাহী ১৩০ টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। পর্যায়ক্রমে সেগুলোর পাথর ও এখানে নিয়ে আসা হবে। অভিযান অব্যাহত থাকবে। শেষে ওই ট্রাকের পাথর পরিমাপ করা হবে।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা আশা করছি যেই পাথরগুলো চুরি হয়েছে, সেগুলো পুনরায় প্রতিস্থাপন করতে পারবো। এটা একটা সময়সাপেক্ষ বিষয়। আমরা সেজন্য প্রস্তুতি নিয়েছি এবং সেটা সম্পন্ন করবো। একইসাথে এখানে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেগুলো যাতে আর কেউ করতে না পারে, সেজন্য যারা এ কাজের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনী ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলমান থাকবে।




