সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ১০ টি ডায়ালাইসিস বেড ও কোটি টাকা উপহার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ৫:৪১:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের জন্যে ১০ টি ডায়ালাইসিস ও ১ কোটি ২৫ লাখ টাকা উপহার প্রদান করেছেন বিশিষ্ট মানবতাবাদী ব্যক্তিত্ব শিক্ষানুরাগী হাফিজ মজুমদার। আজ বুধবার (৩০ জুলাই) তিনি এই উপহার দেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ আহমদ মজুমদার, মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম, শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী, কর্নেল এম এ সালাম (অব.) বীর প্রতীক এবং তাদের পরিবারের বিশিষ্ট জনেরা।
কিডনি ফাউন্ডেশনের কর্নধার কর্নেল (অব.) এম এ সালাম বীর প্রতীক ধন্যবাদের সাথে এই উপহার গ্রহণ করেন এবং উপস্থিত সুধীজনদের শুভেচ্ছা জানান ।




