কোম্পানীগঞ্জে একাধিক মামলার আসামি মনির গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ১:১০:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী গ্রামের আলোচিত মনির মিয়াকে (৪২) গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
শনিবার (২ আগষ্ট) সন্ধ্যায় কলাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি বলেন, “মনির মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ২টি ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”




