বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ এম এ মুহিতের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯:৫৫ অপরাহ্ন
সিলেট নগরের সুবহানীঘাট নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ এম এ মুহিত আর নেই। গতকাল সকালে রাজধাীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যা সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার আদি নিবাস সিলেট সদর উপজেলার রাখালগজ্ঞের দৌলতপুর গ্রামে।
এদিকে,পিতার অসুস্থতার খবরে যুক্তরাজ্য প্রবাসী বড় ছেলে সৈয়দ জামিল দেশে ছুটে আসেন। কনিষ্ঠ পুত্র প্রবাসী সৈয়দ জারিফ, কন্যা নেইলী, রিপা ও তানজিনা আমেরিকা এবং ইউরোপ থেকে সিলেটে পৌঁছানোর পর তার দাফনের কথা রয়েছে।
সৈয়দ মুহিত একসময় দক্ষিনসুরমায় তোফা অটোরাইস মিল, বন্দরবাজারের মজলিশ ও মনজিল হোটেলসহ পারিবারিক বিভিন্ন ব্যবসা পরিচালনা করতেন।পাশাপাশি তিনি বিভিন্ন সমাজিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন।তিনি এলাকার শিক্ষা বিস্তারেও বিশেষ অবদান রেখেছেন । তিনি রাখাল গঞ্জ কৈলাশ চন্দ্র হাই স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, দাতা সদস্য এবং কলেজ বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য।
এদিকে,ব্যবসায়ী সৈয়দ এম এ মুহিতের মৃত্যুতে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক সাংবাদিক শফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।




