সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ৬ ডেঙ্গু রোগী শনাক্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৮:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় সিলেটে মোট ৬ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় সূত্রে জানা যায়, ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ১৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে যার মধ্যে সিলেট জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ২০ জন, হবিগঞ্জ জেলায় ৯২ জন এবং সুনামগঞ্জ জেলায় ২৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ৫৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
আর গত ১লা সেপ্টেম্বর থেকে মঙ্গলবার পর্যন্ত ৫৫ জন ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন।
উল্লেখ্য, সিলেট বিভাগে ১ জানুয়ারি থেকে অদ্যাবধি ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেন নি।




