দিরাই শাল্লার উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- শাল্লায় অ্যাড. পাবেল চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৮:২৭:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা)আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরেও প্রিয় দিরাই শাল্লাবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। সারা দেশে উন্নয়ন হলেও আমরা যোগাযোগ, শিক্ষাসহ সবদিক থেকে আজও অবহেলিত। যারা ক্ষমতায় ছিলেন তারা নিজেদের আখের ঘোচালেও এলাকার উন্নয়নে উদাসীন ছিলেন।দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ৫ আগষ্ট আমরা দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। সারা দেশের মানুষ আজ বিএনপির দিকে চেয়ে আছে। আমরা শহীদ জিয়ার স্বপ্ন ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসুচি বাস্তবায়ের কাজ করে যাবো।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের নিজগাও বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি দিরাই-শাল্লায় বিএনপি মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি যদি নমিনেশন নাও পাই, যাকেই দল মনোনয়ন দেবে তাকেই এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন তরান্বিত করতে হবে ।
আটগাও ইউনিয়ন বিএনপির যুগ্মসম্পাদক জালাল মিয়ার সভাপতিত্বে ও আটগাও ইউনিয়ন যুবদলের আহবায়ক নয়ন আহমদ,জুনেদ আহমদ ও নজরুল ইসলামের যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহবায়ক আব্দুল করিম, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই পৌর বিএনপির সদস্য বাবুল সরদার,শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুল ইসলাম মাষ্টার, বিএনপি নেতা মাসুদ আল কাওসার, চরনারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুর রহমান খান আশিক,ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিস মাষ্টার, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাঈদ হোসেন সাগর, শাল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুসাঈদ, হবিবপুর বিএনপির আহবায়ক আল আমিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, উপজেলা সেচছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জেলা তরুণদলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাপন প্রমুখ।
জনসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি




