বাণিজ্য ও কূটনীতিতে বাংলাদেশ-আর্জেন্টিনার সমন্বয় জোরদারে অঙ্গীকার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ১০:২৪:৪৬ অপরাহ্ন
ঢাকায় আর্জেন্টিনা দূতাবাসে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট মিসবাহ বি.এস. চৌধুরীর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। গত মঙ্গলবার ঢাকাস্থ আর্জেন্টিনা দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফ আহমেদ।
বৈঠকে শিক্ষা, চিকিৎসা ও পরিবেশ বিষয়ক ম্যাগাজিন ‘অদম্য’ রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হলে তিনি উদ্যোগটির প্রশংসা করেন এবং সিলেট সফরের আগ্রহ প্রকাশ করেন।
আসন্ন ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ (টঘএঅ) অধিবেশনকে সামনে রেখে বাংলাদেশের প্রার্থী ড. খালিলুর রহমানের পক্ষে আর্জেন্টিনার সমর্থন কামনা করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।



