এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ১০:২৪:৪৬ অপরাহ্ন
মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা গত শনিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক ও কার্যকরী কমিটির সভাপতি প্রফেসর অরুণ চন্দ্র পাল-এর সভাপতিত্বে এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ও কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদুল হক সোহেল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রথম কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান, গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন, নতুন অ্যালামনাই সদস্য অন্তর্ভুক্তিকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রথম কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ আগামী ২২ আগস্ট ২০২৬ নির্ধারণ করা হয়। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে মো. মনিরুল ইসলামকে আহ্বায়ক এবং দীপংকর দেবকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন মো. ফখরুল ওয়াহেদ চৌধুরী, সাদেক আহমেদ সুহেল ও ফাহমিদা নাসরিন রুমি।
সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. বিলাল আহমদ, মো. মনিরুল ইসলাম ও মো. আবুল খায়ের; শিক্ষা, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ওয়াহেদ চৌধুরী; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ আহমদ; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাহমিনা আহমদ তানিয়া; মহিলা বিষয়ক সম্পাদক রীমা দাস; অর্থ সম্পাদক দীপংকর দেব; ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আজাদ মিয়া; আইনশৃঙ্খলা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুনু মিয়া; দপ্তর সম্পাদক সাদেক আহমেদ সুহেল; প্রচার সম্পাদক ফয়সল মাহমুদ সাকিব খান; সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম ও বিলাল আহমদ; সহ-শিক্ষা, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ঝুনু লাল অধিকারী ও শ্যামল সিংহ; সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাসেন্দ্র চন্দ্র তালুকদার; সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী আফরোজা বেগম বিথী ও ফাহমিদা নাসরিন রুমি; সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রুহুল আমিন রাসেল; সহ-আইনশৃঙ্খলা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আবুল হাসনাত মো. মাহমুদ; সহ-প্রচার সম্পাদক আব্দুর রহিম; সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গণেন্দ্র চন্দ্র দাস ও খায়রুল আলম পাপ্পু; সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক এবং সদস্য মো. আবুল হাসনাত (নূরুল), কাজল মালাকার, মোহাম্মদ সালাউদ্দিন বেলাল, রান্টু রঞ্জন রায়, মো. ফয়ছল আহমদ, কবির আহমদ, অরুণ কুমার বিশ্বাস ও কুলেন্দ্র বিশ্বাস।



