দিরাইয়ে বিএনপি নেতা পাবেল চৌধুরীর উদ্যোগে হাওরে লক্ষাধিক পোনা অবমুক্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৬, ৭:০৪:৪১ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত, বিএনপি নেতা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের উদ্যোগে দিরাই উপজেলার বিভিন্ন হাওর ও মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।গত শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাওর ও জলাশয়ে অ্যাডভোকেট পাবেল চৌধুরী এই পোনা অবমুক্ত করেন।
এসময় উপস্থিত দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী,সদস্য সোয়াব হাসান মাস্টার , পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, সদস্য বাবুল সর্দার ও আজিম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ হাসান, জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক সালমান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট পাবেল চৌধুরী বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাঁর পক্ষ থেকে দিরাইয়ের হাওর ও মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রথম ধাপে প্রায় লক্ষাধিক পোনা ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।



