দিরাইয়ে মোহাম্মদ শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ১:৩৯:৩৯ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে মোহাম্মদ শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে দিরাই উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
দিরাই ক্রিকেটের আয়োজনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টিম যাত্রী সুনামগঞ্জ ও জগন্নাথপুর ইলেভেন স্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট রিকাবী বাজার ইবনে সিনার ইনচার্জ রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আল আমিন, সাংবাদিক ইমরান হোসাইন, উবাইদুল হক, সাবেক ক্রিকেটার মাসুম আহমেদ, হুমায়ুন, চাঁদ, আবুহেনা, ছদরুল আমীন বাদশা,রায়হান আহমেদ, রফি রহমান, আকরাম হোসেন অনিক, ছাত্র নেতা আব্দুর রশিদ, রেজাউল, শাজাহান, জায়েদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। খেলায় ৩২ টি দল অংশ নিচ্ছে।




